ছবি: রেঞ্জ পুলিশ, সিলেট।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের সিলেট জেলা সফর নির্বিঘ্ন, সুষ্ঠু ও নিরাপদ করতে সার্বিক প্রস্তুতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় সিলেট সার্কিট হাউসের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ মো. জি কে গউছ।
সভায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
সভায় স্পিকারের সফর সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সিলেট বিভাগের বিভিন্ন সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
