ছবি: ইমজা নিউজ
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের পারিবারিক বাসার প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে তাদের আটক করা হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।
এর আগে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় অবস্থিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের পারিবারিক বাসার প্রধান ফটকে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই বাসায় প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের অন্য সদস্যরা বসবাস করেন। প্রতিমন্ত্রী সিলেটে এলে ওই বাসাতেই অবস্থান করেন।
