শিরোনাম
তারানা হালিমের গুলশানের বাসায় পুলিশের অভিযান সিলেটে সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল সেনাবাহিনী সিলেটসহ সারাদেশে ফ্যামিলি কার্ড শুমারি শুরু, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহবান সুনামগঞ্জে নদীর তীর ও ফসলি জমি কেটে ১০ দিনে ৫ কোটি টাকার বালু লুটের অভিযোগ সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ সিলেটে কোয়ারি থেকে জব্দ বালু-পাথর বিক্রি হবে নিলামে সিলেটে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের সিলেটে ২৪ ঘণ্টায় ৩৯ জন গ্রেফ/তার ধর্মপাশায় বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ল ২০টি চেয়ার-টেবিল গঙ্গার পানি চুক্তি শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নীরব ভারত

https://www.emjanews.com/

20776

sylhet

প্রকাশিত

২১ নভেম্বর ২০২৬ ২০:২৫

সিলেট

বিদেশে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ ২০:২৫

ছবি: সংগৃহীত

বিদেশে আত্মগোপনে থেকে যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ইন্ধন দিচ্ছেন এবং নাশকতার চেষ্টা করছেন, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (২১ নভেম্বর)  বিকেলে সিলেটের ওসমানীনগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পলাতক ও আত্মগোপনে থাকা ব্যক্তিরা মানুষ হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে। তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে এবং বিদেশে লুকিয়ে থাকলেও তাদের স্বস্তিতে থাকতে দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

ক্ষমতাসীন সরকারের বৈধতা ও সাফল্যের কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুই-তৃতীয়াংশ মানুষের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের ওপর জনগণের আস্থা রয়েছে। এই সরকার কোনো দুর্বল বা অবৈধ সরকার নয়, বরং এটি একটি সাহসী সরকার। তারেক রহমানের নেতৃত্বে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল এবং দেশ এগিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

সরকারের কূটনৈতিক ও অর্থনৈতিক অর্জনের কথা তুলে ধরে হুমায়ুন কবির জানান, দায়িত্ব নেওয়ার মাত্র আট মাসের মধ্যে জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির নির্বাচনে বাংলাদেশ জয়লাভ করেছে। এ ছাড়া দেশে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, বিদেশি বিনিয়োগ আসছে এবং বিভিন্ন অঞ্চলের উন্নয়নে নিয়মিত বরাদ্দ দেওয়া হচ্ছে।

বিরোধীদের সমালোচনা করে তিনি বলেন, দেশের এই উন্নয়ন ও অগ্রগতি একটি ক্ষুদ্র গোষ্ঠীর সহ্য হচ্ছে না। তাই তারা পেট্রোল বোমা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।

তিনি উল্লেখ করেন, ‘জয় বাংলা’ স্লোগান এখন দেশব্যাপী পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে; যারা এই স্লোগান দিচ্ছে, তারা নিজেরাই আতঙ্কিত হয়ে পালাচ্ছে।
বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আর পার পাওয়ার কোনো সুযোগ নেই জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ অঞ্চল নিরাপদ রাখার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সভায় উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় চার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।