শিরোনাম
দুই দিনের সফরে সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জ্বালাও পোড়াও করে বাংলাদেশের ক্ষমতা দখলের স্বপ্ন দেখা বোকামি: এমপি লুনা সিলেটে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা: যেভাবে হলো শেষ রক্ষা সিলেটের সড়ক-হোটেল এখন কঠোর নজরদারিতে: এসএমপির বার্তা সিলেটে ২৪ ঘণ্টায় ২১ জন গ্রেফ/তার তারানা হালিমের গুলশানের বাসায় পুলিশের অভিযান সিলেটে সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল সেনাবাহিনী সিলেটসহ সারাদেশে ফ্যামিলি কার্ড শুমারি শুরু, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহবান সুনামগঞ্জে নদীর তীর ও ফসলি জমি কেটে ১০ দিনে ৫ কোটি টাকার বালু লুটের অভিযোগ সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

https://www.emjanews.com/

20791

national

প্রকাশিত

২২ নভেম্বর ২০২৬ ১১:০৯

আপডেট

২২ নভেম্বর ২০২৬ ১১:১০

জাতীয়

যে এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সোমবার

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ ১১:০৯

ছবি: সংগৃহীত

সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা মানিকগঞ্জ সদর, ধামরাইসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় গ্যাস সংযোগ পুরোপুরি বন্ধ থাকবে। ধামরাই ডিআরএসের মডিফিকেশন এবং নতুন মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে।

​রোববার (২২ নভেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। ​

বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো-মানিকগঞ্জের ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া, মানিকগঞ্জ সদর এবং শিবালয়।

​গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকাকালীন এসব এলাকার আশপাশের অঞ্চলগুলোতে গ্যাসের চাপ স্বাভাবিকের চেয়ে কম থাকতে পারে। নির্ধারিত সময়ের পর পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে জানিয়ে গ্রাহকদের এই সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।