আরিফুল হক চৌধুরী এমপি।
দুই দিনের সরকারি সফরে সিলেটে আসছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। সফরকালে তিনি বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং সিলেট বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
রোববার (২২ নভেম্বর) মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) বিজন কুমার সিংহ স্বাক্ষরিত সরকারি সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, রোববার বিকেল ৪টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন মন্ত্রী।
পরে বিকেল ৪টা ১০ মিনিটে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট মহানগর ও জেলা বিএনপিসহ দলের অন্যান্য অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
সফরের দ্বিতীয় দিন সোমবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় সিলেট সার্কিট হাউসের সম্মেলনকক্ষে বিভাগীয় কমিশনার, পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), সিলেট মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন মন্ত্রী।
পরে সকাল ১০টা ৫৫ মিনিটে বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে তাঁর।
প্রবাসী অধ্যুষিত সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের কারণে মন্ত্রীর এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
