শিরোনাম
দুই দিনের সফরে সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জ্বালাও পোড়াও করে বাংলাদেশের ক্ষমতা দখলের স্বপ্ন দেখা বোকামি: এমপি লুনা সিলেটে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা: যেভাবে হলো শেষ রক্ষা সিলেটের সড়ক-হোটেল এখন কঠোর নজরদারিতে: এসএমপির বার্তা সিলেটে ২৪ ঘণ্টায় ২১ জন গ্রেফ/তার তারানা হালিমের গুলশানের বাসায় পুলিশের অভিযান সিলেটে সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল সেনাবাহিনী সিলেটসহ সারাদেশে ফ্যামিলি কার্ড শুমারি শুরু, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহবান সুনামগঞ্জে নদীর তীর ও ফসলি জমি কেটে ১০ দিনে ৫ কোটি টাকার বালু লুটের অভিযোগ সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

https://www.emjanews.com/

20796

sylhet

প্রকাশিত

২২ নভেম্বর ২০২৬ ১৬:৩৫

সিলেট

সিলেটে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা: যেভাবে হলো শেষ রক্ষা

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ ১৬:৩৫

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে মা ও মেয়েকে ভারতে পাচারের চেষ্টা করেছে একটি দালাল চক্র। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের তৎপরতায় শেষ পর্যন্ত রক্ষা পেয়েছেন তারা। শনিবার (২১ নভেম্বর) উপজেলার ডিবির হাওর সীমান্ত এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের জৈন্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উদ্ধার হওয়া দুজন হলেন খুলনার তেরখাদা উপজেলার নয়াবারশাত গ্রামের রাফেজা বিবি (৪৫) ও তার মা মেহেরুন বিবি (৭০)।

পুলিশ সূত্রে জানা যায়, ভারতে পাঠানোর কথা বলে একটি দালাল চক্র ওই দুই নারীর কাছ থেকে টাকা ও একটি মুঠোফোন হাতিয়ে নেয়। পরে তাদের সীমান্ত এলাকায় রেখে চক্রের সদস্যরা পালিয়ে যায়। একপর্যায়ে বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করেন।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা রোববার (২২ নভেম্বর) জানান, খুলনার একটি দালাল চক্র সিলেটের স্থানীয় দালালদের সহযোগিতায় ওই দুই নারীকে ভারতে পাঠানোর চেষ্টা করে।

তিনি বলেন, মানবপাচারকারী চক্রে দুটি এজেন্ট কাজ করেছে। এর মধ্যে একটি খুলনার এবং অন্যটি সিলেটের। দুটি গ্রুপের সদস্যদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

ওসি আরও জানান, এ ঘটনায় বিজিবি বাদী হয়ে মামলা করেছে। ইতোমধ্যে চক্রের কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।