শিরোনাম
দুই দিনের সফরে সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জ্বালাও পোড়াও করে বাংলাদেশের ক্ষমতা দখলের স্বপ্ন দেখা বোকামি: এমপি লুনা সিলেটে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা: যেভাবে হলো শেষ রক্ষা সিলেটের সড়ক-হোটেল এখন কঠোর নজরদারিতে: এসএমপির বার্তা সিলেটে ২৪ ঘণ্টায় ২১ জন গ্রেফ/তার তারানা হালিমের গুলশানের বাসায় পুলিশের অভিযান সিলেটে সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল সেনাবাহিনী সিলেটসহ সারাদেশে ফ্যামিলি কার্ড শুমারি শুরু, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহবান সুনামগঞ্জে নদীর তীর ও ফসলি জমি কেটে ১০ দিনে ৫ কোটি টাকার বালু লুটের অভিযোগ সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

https://www.emjanews.com/

20795

sylhet

প্রকাশিত

২২ নভেম্বর ২০২৬ ১৪:৪১

আপডেট

২২ নভেম্বর ২০২৬ ১৪:৪৫

সিলেট

সিলেটের সড়ক-হোটেল এখন কঠোর নজরদারিতে: এসএমপির বার্তা

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ ১৪:৪১

সিলেট মহানগরীর নিরাপত্তা নিশ্চিত করতে রাত্রীকালীন ব্লক রেইড, চেকপোস্ট, যানবাহন তল্লাশি ও আবাসিক হোটেলগুলোতে নজরদারি বাড়িয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। মহানগরীর ছয়টি থানা এলাকায় বিশেষ অভিযানও পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) এসএমপির পক্ষ থেকে এসব কার্যক্রমের তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ছয়টি থানা এলাকায় রাত্রীকালীন ব্লক রেইড, চেকপোস্ট স্থাপন, যানবাহন তল্লাশি ও আবাসিক হোটেলগুলোতে নজরদারি চালানো হচ্ছে। ছিনতাই, মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের পাশাপাশি অবৈধ অস্ত্রধারী এবং নিয়মিত মামলার আসামিদের গ্রেফতারে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এদিকে, জননিরাপত্তার স্বার্থে সিলেট মহানগর এলাকায় প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল সীমিত করেছে এসএমপি। শনিবার জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল চলাচল সীমিত থাকবে। জরুরি প্রয়োজনে এ সময়ে মোটরসাইকেল নিয়ে চলাচলকারীদের হালনাগাদ যানবাহনের কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। তার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক নেতাদের মধ্যে ভিন্নমত রয়েছে। বিএনপির নেতারা অভিযোগ করছেন, এ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে। সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা ও ভাঙচুরের মাধ্যমে আতঙ্ক ছড়ানোর আশঙ্কাও প্রকাশ করছেন তারা।

এ পরিস্থিতিতে পুলিশ-প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে যেকোনো নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিলেটের স্থানীয় বিএনপি নেতারা।