শিরোনাম
সিলেটে ইসিএ এলাকায় অভিযান, ১৭ লিস্টার মেশিন ও তিনটি জেনারেটর ধ্বংস সিলেটে বিএনপির নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান মন্ত্রী আরিফুলের ২২ বছর পর সুনামগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিনের সফরে সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জ্বালাও পোড়াও করে বাংলাদেশের ক্ষমতা দখলের স্বপ্ন দেখা বোকামি: এমপি লুনা সিলেটে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা: যেভাবে হলো শেষ রক্ষা সিলেটের সড়ক-হোটেল এখন কঠোর নজরদারিতে: এসএমপির বার্তা সিলেটে ২৪ ঘণ্টায় ২১ জন গ্রেফ/তার তারানা হালিমের গুলশানের বাসায় পুলিশের অভিযান সিলেটে সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল সেনাবাহিনী

https://www.emjanews.com/

20813

surplus

প্রকাশিত

২২ নভেম্বর ২০২৬ ২১:৩৩

অন্যান্য

প্রবাসী শফি হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ ২১:৩৩

ছবি: সংগৃহীত

‘বাবার মৃত্যুর পর বড় ভাই বুরহান উদ্দিন শফিই ছিলেন পরিবারের অভিভাবক। আজ সেই ভাই নেই। মা সন্তান হারিয়ে প্রতিদিন জায়নামাজে বসে চোখের পানি ফেলেন। ভাবি হারিয়েছেন স্বামী, সন্তানরা হারিয়েছে বাবাকে। আমরা শুধু ভাই হত্যার বিচার চাই।’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন নিহতের ছোট বোন শাহ আছমা জাহান।

যুক্তরাজ্যপ্রবাসী সিলেট নগরের চৌকিদেখী এলাকার বাসিন্দা শাহ বুরহান উদ্দিন শফি হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে তাঁর পরিবার।

রোববার (২২ নভেম্বর) সিলেট নগরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহতের ছোট বোন শাহ আছমা জাহান লিখিত বক্তব্যে এসব দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন তাঁদের শোকাহত মা জাহানারা বেগম, যুক্তরাজ্যপ্রবাসী বড় ভাই শাহ সালাহ উদ্দিন মিছবাহ ও আনসার মিয়া, চাচা আমির হোসেন ও হিরা মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

লিখিত বক্তব্যে শাহ আছমা জানান, গত ২৮ জানুয়ারি যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তাঁর বড় ভাই শাহ বুরহান উদ্দিন শফি। ৩০ জানুয়ারি চৌকিদেখী ১ নম্বর গলির নিজ বাসা থেকে কুলাউড়ায় যাওয়ার কথা বলে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরদিন ৩১ জানুয়ারি তিনি এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের চার দিন পর ৩ ফেব্রুয়ারি জকিগঞ্জের একটি হাওর থেকে পুলিশ তাঁর ভাইয়ের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তিনি বাদী হয়ে জকিগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তে গত ২০ ফেব্রুয়ারি প্রধান আসামি ওসমানীনগরের উছমানপুর গ্রামের সৈয়দ মহিবুর ছামাদ ওরফে শাহীনের ছেলে সৈয়দ মেহরাজ উজ সামাদ ওরফে শোভন, দ্বিতীয় আসামি জকিগঞ্জের ইলাবাজ গ্রামের আব্দুস সামাদ দুলনের ছেলে মো. সাব্বির আহমদ এবং চতুর্থ আসামি ঘেচুয়া গ্রামের আব্দুল হকের ছেলে তাহিরুল হককে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে।

এ ছাড়া দীর্ঘ নয় মাস পলাতক থাকার পর অন্যতম আসামি জকিগঞ্জের গঙ্গাজল গ্রামের মো. আব্দুছ ছাত্তারের ছেলে আব্দুল মুহিত মায়েদ গত ৩ নভেম্বর জকিগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এতে এজাহারভুক্ত পলাতক আসামিদেরও আইনের আওতায় আনা সম্ভব হয়েছে বলে জানান শাহ আছমা।

আসামিদের গ্রেপ্তারে সহযোগিতার জন্য জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে সংবাদমাধ্যম, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী, স্বজন, বন্ধু-বান্ধব এবং সুনামগঞ্জের জগন্নাথপুরসহ বিভিন্ন এলাকার মানুষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের উদ্যোগে বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শাহ আছমা বলেন, ‘আমার ভাইয়ের অপরাধ কী ছিল? কেন তাঁকে নির্মম নির্যাতন করে হত্যা করা হলো? কেন তাঁর মরদেহ পুড়িয়ে ফেলা হলো? মৃত্যুর আগে তাঁকে কতটা নির্যাতন সহ্য করতে হয়েছে, তা একমাত্র আল্লাহ জানেন।’

তিনি বলেন, প্রায় সাড়ে চার বছর আগে বাবা মরহুম হাজী সমছু মিয়ার মৃত্যুর পর বড় ভাই বুরহান উদ্দিন শফি তাঁদের বাবার মতো আগলে রেখেছিলেন। তাঁর মৃত্যুতে পরিবারের প্রতিটি সদস্য অসহায় হয়ে পড়েছেন। কোনো বিচারই ভাইকে ফিরিয়ে দিতে পারবে না, তবে ন্যায়বিচার তাঁদের একমাত্র প্রত্যাশা।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে এবং তদন্ত ও বিচারিক কার্যক্রমে কোনো ধরনের প্রভাব, চাপ কিংবা দীর্ঘসূত্রতা যেন বাধা হয়ে না দাঁড়ায়, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম তদারকির আবেদন জানান তিনি।

এ ছাড়া সিলেট-১ আসনের সংসদ সদস্য ও শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক এবং সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়সর আহমদের সহযোগিতা কামনা করেন।

সাংবাদিকদের উদ্দেশে শাহ আছমা বলেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত এ হত্যাকাণ্ডের সংবাদ প্রকাশ ও অনুসন্ধানী প্রতিবেদন অব্যাহত রাখার অনুরোধ তাঁদের। পরিবারের দাবি, শাহ বুরহান উদ্দিন শফি হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করে জড়িত প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।