শিরোনাম
সিলেটে ইসিএ এলাকায় অভিযান, ১৭ লিস্টার মেশিন ও তিনটি জেনারেটর ধ্বংস সিলেটে বিএনপির নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান মন্ত্রী আরিফুলের ২২ বছর পর সুনামগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিনের সফরে সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জ্বালাও পোড়াও করে বাংলাদেশের ক্ষমতা দখলের স্বপ্ন দেখা বোকামি: এমপি লুনা সিলেটে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা: যেভাবে হলো শেষ রক্ষা সিলেটের সড়ক-হোটেল এখন কঠোর নজরদারিতে: এসএমপির বার্তা সিলেটে ২৪ ঘণ্টায় ২১ জন গ্রেফ/তার তারানা হালিমের গুলশানের বাসায় পুলিশের অভিযান সিলেটে সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল সেনাবাহিনী

https://www.emjanews.com/

20816

sylhet

প্রকাশিত

২২ নভেম্বর ২০২৬ ২২:১৫

সিলেট

সিলেটে ইসিএ এলাকায় অভিযান, ১৭ লিস্টার মেশিন ও তিনটি জেনারেটর ধ্বংস

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ ২২:১৫

ছবি: জেলা প্রশাসন, সিলেট।

সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে ১৭টি লিস্টার মেশিন ও তিনটি জেনারেটর ধ্বংস করা হয়েছে। এ সময় বালুভর্তি দুটি বাল্কহেডের ইঞ্জিন বিকল করা হয়। আটক করা হয় তিনজনকে। তাঁদের মধ্যে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত গোয়াইনঘাট থেকে উত্তর হাতিরপাড়া পর্যন্ত ইসিএভুক্ত বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বালির হাওর, নাইন্দার হাওর, মুকতলা, বাংলাবাজার, নয়াগাঙেরপাড় ও বুধিগাঁও এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত এসব যন্ত্রপাতি ধ্বংস ও অকার্যকর করা হয়।

অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে আটক তিনজনের মধ্যে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্য দুজনের কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিছ অভিযান পরিচালনা করেন। এতে সহযোগিতা করে গোয়াইনঘাট থানা-পুলিশ।

গোয়াইনঘাটের পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।