শিরোনাম
সিলেট বিআরটিএতে দুদকের অভিযান, ফিটনেস নবায়নে হয়রানি-ঘুষ মায়ের ওপর হামলার জেরে ছুরিকাঘাতে চাচাতো ভাইকে খুন নোট-গাইড বই ছাপা ও বাঁধাই বন্ধের নির্দেশ সিলেটে ইসিএ এলাকায় অভিযান, ১৭ লিস্টার মেশিন ও তিনটি জেনারেটর ধ্বংস সিলেটে বিএনপির নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান মন্ত্রী আরিফুলের ২২ বছর পর সুনামগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিনের সফরে সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জ্বালাও পোড়াও করে বাংলাদেশের ক্ষমতা দখলের স্বপ্ন দেখা বোকামি: এমপি লুনা সিলেটে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা: যেভাবে হলো শেষ রক্ষা সিলেটের সড়ক-হোটেল এখন কঠোর নজরদারিতে: এসএমপির বার্তা

https://www.emjanews.com/

20828

politics

প্রকাশিত

২৩ নভেম্বর ২০২৬ ১৯:০৫

রাজনীতি

বিএনপিতে ফিরতে চান না রুমিন ফারহানা

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ ১৯:০৫

ব্যারিস্টার রুমিন ফারহানা, এমপি।

বিএনপিতে ফেরার কোনো আবেদন করেননি এবং দলে ফেরার কোনো ইচ্ছাও নেই বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অবস্থান স্পষ্ট করেন।

পোস্টে রুমিন ফারহানা লেখেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন আমি দলে ফিরব কিনা? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করিনি। আমার কোনো কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরব, এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন, তার জন্য আমার শুকরিয়ার শেষ নাই।’

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির অন্তত ৭০ জন নেতা ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাঁদের বহিষ্কার করা হয়। এ ছাড়া বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় তৃণমূলের পাঁচ শতাধিক নেতাকেও বহিষ্কার করে বিএনপি।

পরবর্তী সময়ে বহিষ্কৃত নেতাদের অধিকাংশই দলে ফেরার আবেদন করেন। তবে রুমিন ফারহানা তাঁর ফেসবুক পোস্টে স্পষ্ট করেছেন, বিএনপিতে ফেরার কোনো আবেদন তিনি করেননি এবং দলে ফেরার কোনো ইচ্ছাও তাঁর নেই।