https://www.emjanews.com/

20823

politics

প্রকাশিত

২৩ নভেম্বর ২০২৬ ১৮:০৮

আপডেট

২৩ নভেম্বর ২০২৬ ২২:৩৬

রাজনীতি

আওয়ামী লীগকে সহায়তার অভিযোগে সিলেটে বিএনপি নেতা বহিষ্কার

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ ১৮:০৮

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত একটি সন্ত্রাসী সংগঠনকে পরোক্ষভাবে সহযোগিতার অভিযোগে সিলেটের এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতার নাম আফসর হোসেন। তিনি কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য এবং লক্ষীপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহসভাপতি।

সোমবার (২৩ নভেম্বর) সিলেট জেলা বিএনপি তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

তবে কোন নিষিদ্ধ সংগঠনকে কীভাবে সহযোগিতা করা হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।