শিরোনাম
কানাডার প্রতি ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ কমছে প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপি সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও!

https://www.emjanews.com/

8288

national

প্রকাশিত

১০ আগস্ট ২০২৫ ১১:৪৬

আপডেট

১০ আগস্ট ২০২৫ ১৫:৩৩

জাতীয়

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ ১১:৪৬

ছবি: সংগৃহিত।

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার দুপুরে কিশোরগঞ্জের ইটনা উপজেলার পুরানবাজার এলাকা থেকে র‍্যাব-১৪ শহিদুল ইসলাম (৩০)কে আটক করে। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মৃত আবদুল করিমের ছেলে। রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি শাহিন খান জানান, র‍্যাব গ্রেপ্তারের পর শহিদুলকে থানায় হস্তান্তর করেছে। আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে এই মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন-জামালপুরের কেটু মিজান (৩৪) ও তাঁর স্ত্রী গোলাপি (২৮), খুলনার আল–আমীন (২১), পাবনার স্বাধীন, কুমিল্লার শাহজালাল (৩২), পাবনার ফয়সাল হাসান (২৩) এবং শেরপুরের সুমন ওরফে সাব্বির (২৬)।

গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের চন্দনা চৌরাস্তা এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ভিডিও করার সময় তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি ছিলেন।