শিরোনাম
কানাডার প্রতি ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ কমছে প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপি সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও!

https://www.emjanews.com/

8413

surplus

প্রকাশিত

১৩ আগস্ট ২০২৫ ১৩:৩৮

আপডেট

১৩ আগস্ট ২০২৫ ১৩:৫৭

অন্যান্য

ফ্রান্সে গঠিত হলো উদয়ন সাংস্কৃতিক সংগঠন

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫ ১৩:৩৮

ছবি: সংগৃহীত।

ফ্রান্সে বাংলাদেশি সংস্কৃতি প্রচার ও প্রসারের লক্ষ্যে গঠিত হলো উদয়ন সাংস্কৃতিক সংগঠন ফ্রান্স। মঙ্গলবার বিকালে প্যারিসের গার্দ নর্দে শাহ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় সংগঠনের কমিটি ঘোষণা করেন মিডিয়া ব্যক্তিত্ব, শাহ গ্রুপের চেয়ারম্যান ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক সাত্তার আলী সুমন (শাহ আলম)। আগামী দুই বছরের জন্য সাংবাদিক নয়ন মামুনকে সভাপতি এবং নুসরাত জাহান নাবিলাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অজয় দাস, ফ্রান্স ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ও সংগঠনের উপদেষ্টা ফাতেমা খাতুন, সহ-সভাপতি আখি দেবনাথ , মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ কায়সার ও অনিন্দিতা বড়ুয়া আঁখি, সাংস্কৃতিক সম্পাদিকা শর্মী মুৎসুদ্দি, আন্তর্জাতিক সম্পাদক চয়ন বড়ুয়া এবং ক্রীড়া সম্পাদক শাফি হক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের জনপ্রিয় সংগীতশিল্পী সুমা দাস।

সভায় প্রধান পৃষ্ঠপোষক সাত্তার আলী সুমন বলেন, ‘আমাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে ভালবাসতে হবে। সম্প্রীতির মাধ্যমে একত্রিত না হয়ে যদি আমরা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে যাই, তাহলে আমাদের সংস্কৃতি তুলে ধরা সম্ভব হবে না। ফ্রান্সে বেড়ে ওঠা আগামী প্রজন্মের কাছে আমাদের ঐতিহ্য পৌঁছে দিতে হবে।’

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘সমাজকে অপসংস্কৃতির আগ্রাসন থেকে রক্ষা করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশের সঠিক সাহিত্য ও সংস্কৃতি তুলে ধরা-এটিই হবে এ সংগঠনের মূল লক্ষ্য।’