শিরোনাম
কানাডার প্রতি ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ কমছে প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপি সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও!

https://www.emjanews.com/

8735

national

প্রকাশিত

২২ আগস্ট ২০২৫ ১১:৪১

আপডেট

২২ আগস্ট ২০২৫ ১৫:২১

জাতীয়

বিচারকের বাসায় ঘুষের টাকা প্রেরণের অভিযোগে জামায়াতের পিপির সদস্যপদ স্থগিত

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫ ১১:৪১

ছবি: সংগৃহীত।

বিচারকের বাসায় ঘুষ পাঠানোর অভিযোগে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌশলী (পিপি) অ্যাডভোকেট মো. রুহুল আমিন একের পর এক পদ হারাচ্ছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিনের লিখিত অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী আইনজীবী সমিতির এক জরুরি সভায় তাকে সদস্যপদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। এরপর রাতেই বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার পক্ষ থেকেও তার সাংগঠনিক সদস্যপদ স্থগিত করা হয়েছে।

জামায়াতের জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম আল কায়ছারীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাডভোকেট রুহুল আমিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্থানীয় সংগঠনের নজরে আসার পর জরুরি বৈঠক করে সাংগঠনিক পদ মূলতবী করার সিদ্ধান্ত নেয়া হয়। একইসঙ্গে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে, যার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বিচারকের বাসায় ঘুষ পাঠানোর অভিযোগে পটুয়াখালীতে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে। অভিযুক্ত পিপি রুহুল আমিন বর্তমানে দুটি প্রতিষ্ঠান থেকে তার পদ হারালেন।