https://www.emjanews.com/

9214

sylhet

প্রকাশিত

০৪ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৭

আপডেট

০৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৫১

সিলেট

সুনামগঞ্জে এমপি মনোনয়ন প্রত্যাশী মুশতাক আহমদ গাজীনগরী নিখোঁজ!

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৭

ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী জমিয়তে উলামায়ে ইসলামের সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী নিখোঁজ হয়েছেন।

পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তিনি শান্তিগঞ্জের গাজীনগর নিজ বাড়ি থেকে সুনামগঞ্জ শহরে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তার খোঁজ মিলছে না। একাধিকবার তার ব্যক্তিগত মোবাইল নম্বরে কল করলেও ফোন বন্ধ পাওয়া যায়।

মাওলানা মুশতাক সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে দলীয় মনোনয়নের প্রত্যাশী হিসেবে এলাকায় গণসংযোগ চালিয়ে আসছিলেন। হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবারসহ রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে।

শান্তিগঞ্জ থানার ওসি মো. আব্দুল আহাদ জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জানান, তাকে খুঁজে বের করতে পুলিশের একাধিক টিম এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।