শিরোনাম
সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা সিলেট সীমান্তে জব্দ অর্ধকোটি টাকার চো/রাই পণ্য যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও! সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা, পাকা ধান দ্রুত কাটার আহ্বান পাউবোর সাংবাদিকতায় ৫০ নম্বরের পরীক্ষা: নতুনদের খাতা, পুরোনোদের ছাড়? সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পুলিশে রদবদল: সিলেট মহানগর পুলিশে একাধিক এসপি বদলি আঞ্চলিক সহযোগিতা জোরদারে একযোগে কাজ করতে চায় নেপাল সিসিকে নিয়োগের নামে প্রতারণা: সতর্ক থাকার আহ্বান প্রশাসকের

https://www.emjanews.com/

9257

sylhet

প্রকাশিত

০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০২

আপডেট

০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৫

সিলেট

জকিগঞ্জ সীমান্তে ৪৩ লাখ টাকার মাদক ও ভারতীয় চকলেট জব্দ

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০২

ছবি: সংগৃহীত।

 জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর বিশেষ অভিযানে সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় চকলেট, মদ, গরু ও অন্যান্য অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। মোট জব্দকৃত মালামালের সিজারমূল্য প্রায় ৪২ লাখ ৬১ হাজার ৯৪০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপি এলাকায় সীমান্তরেখা থেকে ৫ কিমি বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় আই বল চকলেট ৩,৯০০ পিস, কিটক্যাট চকলেট ৫০৪ পিস, ডেইরী মিল্ক চকলেট ৩৯,৩৬০ পিস এবং চোরাচালান কাজে ব্যবহৃত একটি টাটা পিকআপ আটক করা হয়। আটককৃত মালামালের সিজারমূল্য ২৭,৮৮,১৪০ টাকা।

এছাড়া ৫ সেপ্টেম্বর জৈন্তাপুর, লালাখাল, গুয়াবাড়ী ও লক্ষীবাজার বিওপি এলাকায় আভিযানিক টহল দল ভারতীয় মদ ৪৭ বোতল, গরু ৬টি, জিরা ২৩৯ কেজি এবং বেটনোভেট ক্রিম ৫,০৪০ পিস আটক করতে সক্ষম হয়। এ অভিযান থেকে জব্দকৃত মালামালের সিজারমূল্য ১৪,৭৩,৮০০ টাকা।

উভয় অভিযানের মাধ্যমে আটককৃত মালামালের মোট সিজারমূল্য দাঁড়িয়েছে ৪২,৬১,৯৪০ টাকা।

পিএসসি জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার জানিয়েছেন, জব্দকৃত ভারতীয় চকলেট ও ঔষধ কাস্টমস্-এ হস্তান্তরের কার্যক্রম চলছে।