https://www.emjanews.com/

14129

sylhet

প্রকাশিত

০২ মার্চ ২০২৬ ২২:৫৫

সিলেট

শ্রীমঙ্গল

রামকৃষ্ণ মিশন পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার

প্রকাশ: ০২ মার্চ ২০২৬ ২২:৫৫

ছবি: সাজু মারছিয়াং

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত শ্রীশ্রীরামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন ও কার্যকরী পরিষদের সাথে মতবিনিময় সভা করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস।

সোমবার (২ মার্চ) দুপুর ১২টায় শ্রীমঙ্গলে শ্রীশ্রীরামকৃষ্ণ সেবশ্রম পরিদর্শন শেষে শ্রীশ্রীরামকৃষ্ণ সেবাশ্রম কার্যকরী পরিষদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। 

এসময় তিনি বলেন, রামকৃষ্ণ মিশন সেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে অসাম্প্রদায়িক চেতনা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ ধরনের প্রতিষ্ঠান সেতুবন্ধনের কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। 

শ্রীমঙ্গল শ্রীশ্রীরামকৃষ্ণ সেবাশ্রম-এর কার্যকরী পরিষদের সভাপতি ডা. নিবাস চন্দ্র পালের সভাপতিত্বে এবং শ্রীমঙ্গল সারদা সমিতি এর সহ-সভাপতি দীপশিখা ধর এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেটে নিযুক্ত দ্বিতীয় সচিব ভারতীয় সহকারী হাই-কমিশনার শ্রী রাজেশ ভাটিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন  শ্রীশ্রীরামকৃষ্ণ সেবাশ্রম এর কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু ভট্টাচার্যসহ কার্ষকরী পরিষদের নেতৃবৃন্দরা।

বিশেষ অতিথি সিলেটে নিযুক্ত দ্বিতীয় সচিব (PIC&E) ভারতীয় সহকারী হাই-কমিশনার শ্রী রাজেশ ভাটিয়া তাঁর বক্তব্যে মিশনের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি অনিরুদ্ধ দাস  ও বিশেষ অতিথিকে শ্রী রাজেশ ভাটিয়াকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সেবাশ্রমের সভাপতি ডা. নিবাস চন্দ্র পাল।

এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়।

পরিদর্শনকালে সহকারী হাই-কমিশনার মিশনের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।