শিরোনাম
সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা সিলেট সীমান্তে জব্দ অর্ধকোটি টাকার চো/রাই পণ্য যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও! সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা, পাকা ধান দ্রুত কাটার আহ্বান পাউবোর সাংবাদিকতায় ৫০ নম্বরের পরীক্ষা: নতুনদের খাতা, পুরোনোদের ছাড়? সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পুলিশে রদবদল: সিলেট মহানগর পুলিশে একাধিক এসপি বদলি আঞ্চলিক সহযোগিতা জোরদারে একযোগে কাজ করতে চায় নেপাল সিসিকে নিয়োগের নামে প্রতারণা: সতর্ক থাকার আহ্বান প্রশাসকের

https://www.emjanews.com/

9289

sylhet

প্রকাশিত

০৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪১

আপডেট

০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১২

সিলেট

জকিগঞ্জে বিশেষ অভিযানে কোটি টাকার ৫৩টি ভারতীয় মহিষসহ অবৈধ মালামাল জব্দ

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪১

ছবি: সংগৃহীত।

সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সীমান্তে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর বিশেষ অভিযানে প্রায় কোটি টাকার ৫৩টি ভারতীয় মহিষ জব্দ করা হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সীমান্তের শূন্য লাইনের ৩.৫ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে সারিঘাট এলাকায় বিজিবি টহল দল এই অবৈধ মালামাল আটক করে। আটককৃত মহিষের সিজার মূল্য প্রায় ৯৯ লক্ষ ৪০ হাজার টাকা।

এর আগে বুধবার (০৫ সেপ্টেম্বর) জৈন্তাপুর বিওপি’র একটি আভিযানিক টহল দল সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪টি ভারতীয় কম্বল আটক করে, যার সিজার মূল্য ৩২,০০০ টাকা।

উভয় অভিযানের মাধ্যমে জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৯৯ লক্ষ ৭২ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন জানায়, সীমান্তে চোরাচালান রোধ ও সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত মালামাল কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

লেঃ কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি, অধিনায়ক জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এ তথ্য নিশ্চিত করেছেন।