শিরোনাম
‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ

https://www.emjanews.com/

9290

sylhet

প্রকাশিত

০৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৬

আপডেট

০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১২

সিলেট

নবীগঞ্জে ডেভিল হান্টে যুবলীগ নেতা গ্রেফতার

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৬

ফাইল ছবি

হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে উপজেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান (৫৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ গন্ধ্যা গ্রামের মিজানের নিজ বাড়ি থেকে তাকে আটক করে। মিজানের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় দায়েরকৃত স্পেশাল মামলা নং-১৫, তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৫-এ প্রাথমিকভাবে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তিনি ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি পুড়ানোর মামলার সন্দিগ্ধ আসামি হিসেবেও তদন্তে চিহ্নিত হয়েছেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষায় ‘ডেভিল হান্ট’ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। আমরা সকল অপরাধীকে আইনের আওতায় আনব। মিজানের বিরুদ্ধে তদন্তে প্রমাণ মিলেছে যে তিনি মহাসড়কে গাড়ি পুড়ানোর ঘটনায় জড়িত ছিলেন।’

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মিজানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে এবং মামলার পরবর্তী তদন্ত অব্যাহত থাকবে।