শিরোনাম
‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ

https://www.emjanews.com/

9356

sylhet

প্রকাশিত

০৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:০২

আপডেট

০৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৩

সিলেট

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন সম্পন্ন, সভাপতি শম্পা

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:০২

ছবি: ইমজা নিউজ

প্রায় ১০ বছর পর সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (SWCCI) পরিচালনা পর্ষদ নির্বাচনের আয়োজন সম্পন্ন হয়েছে। উৎসবমুখর এই নির্বাচনে সভাপতি পদে লুবানা ইয়াছমিন শম্পা বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১৩৬ ভোট, যা নিকটতম প্রতিদ্বন্দ্বী সামিয়া আক্তারের ১০৯ ভোটের চেয়ে ২৭ ভোট বেশি।

নির্বাচনে সভাপতি পদে মোট ২ জন এবং পরিচালক পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৮৯ ভোট প্রাপ্ত হয়ে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন মিসেস সামা হক চৌধুরী। এছাড়া ১৮৭ ভোট পেয়েছেন জাকিরা ফাতেমা লিমি চৌধুরী, ১৬৯ ভোট পেয়েছেন সুমাইয়া সুলতানা চৌধুরী, ১৫১ ভোট পেয়েছেন রেহানা আফরোজ খান, ১৪৬ ভোট পেয়েছেন রেহানা ফারুক শিরিন, ১৪৪ ভোট পেয়েছেন আসমাউল হাসনা খান, ১৪১ ভোট পেয়েছেন গাজী জিনাত আফজা, ১৪০ ভোট পেয়েছেন শাহানা আক্তার এবং ১৩৮ ভোট পেয়েছেন তাহমিনা হাসান চৌধুরী।

আজ সকাল ৯টা থেকে সিলেট পিটিআই মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল ৩টায় শেষ হয়। মোট ২৭৪ জন ভোটার অংশগ্রহণ করেন। ভোটগ্রহণের পর বিকেল ৫টায় গণনা শুরু হয়।

নির্বাচনে ১১ সদস্যের পরিচালনা পর্ষদে সহ-সভাপতি পদে আলেয়া ফেরদৌসি তুলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

২০১৫ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার এই নির্বাচন দীর্ঘ সময় পর অনুষ্ঠিত হয়েছে।