শিরোনাম
ইউপি নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তির নির্দেশ সিলেটে এক সিএনজি চালকের ছু/রিকাঘা/তে আরেক চালক খু/ন সিলেটে স্কুল ছাত্রীর মায়ের মাম/লায় গ্রে/প্তার ‘প্রেমিক’ সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ৩০ জন পুতিন-ট্রাম্প-শি’র ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা বাংলাদেশিদের অবৈধ পথে ইউরোপযাত্রা ঠেকাতে ঢাকার সহযোগিতা চায় গ্রিস সৌদি আরবে ১০ মাসে ১৮৮ মৃত্যুদণ্ড কার্যকর, সবচেয়ে বেশি মাদক মামলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭

https://www.emjanews.com/

9363

sylhet

প্রকাশিত

০৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩১

আপডেট

০৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৪

সিলেট

সুনামগঞ্জে মাওলানা মুশতাক গাজীনগরী হত্যাকাণ্ডে এক আসামি গ্রেপ্তার

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩১

ছবি: সংগৃহীত।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর (৫২) হত্যাকাণ্ডে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে সিলেট মহানগরের টিলাগড় এলাকা থেকে দিরাই থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। অভিযুক্তের নাম এম আব্দুল হাফিজ। এ সময় সিলেটের শাহপরাণ থানা পুলিশও অভিযানে সহযোগিতা করে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ৮টার দিকে সুনামগঞ্জ শহরে যাওয়ার কথা বলে নিজ বাড়ি গাজীনগর থেকে বের হন মাওলানা মুশতাক। রাত সাড়ে ১০টার দিকে দিরাই রোড পয়েন্টে বনফুল মিষ্টির দোকানের সিসি ক্যামেরায় তাকে সর্বশেষ দেখা যায়। এরপর রাত সাড়ে ১১টায় একই স্থানের আরেকটি দোকানের সিসি ক্যামেরায় আবারও তার উপস্থিতি ধরা পড়ে। রাত ১১টা ৪০ মিনিটে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পরদিন পরিবারের পক্ষ থেকে শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। তবে নিখোঁজের ৫৮ ঘণ্টা পর ৫ সেপ্টেম্বর সকালে দিরাই উপজেলার শরীফপুর গ্রামের ইটভাটার পাশে পুরাতন সুরমা নদীতে স্থানীয়রা তার লাশ ভাসতে দেখে। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে লাশ শনাক্ত করেন। পরে পুলিশ নদী থেকে লাশ উদ্ধার করে।