শিরোনাম
ইউপি নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তির নির্দেশ সিলেটে এক সিএনজি চালকের ছু/রিকাঘা/তে আরেক চালক খু/ন সিলেটে স্কুল ছাত্রীর মায়ের মাম/লায় গ্রে/প্তার ‘প্রেমিক’ সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ৩০ জন পুতিন-ট্রাম্প-শি’র ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা বাংলাদেশিদের অবৈধ পথে ইউরোপযাত্রা ঠেকাতে ঢাকার সহযোগিতা চায় গ্রিস সৌদি আরবে ১০ মাসে ১৮৮ মৃত্যুদণ্ড কার্যকর, সবচেয়ে বেশি মাদক মামলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭

https://www.emjanews.com/

9444

sylhet

প্রকাশিত

১০ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৭

আপডেট

১০ সেপ্টেম্বর ২০২৫ ২২:১০

সিলেট

কোম্পানিগঞ্জে ধলাই ব্রীজ রক্ষায় যৌথ অভিযান

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৭

ছবি: সংগৃহীত।

সিলেটের কোম্পানিগঞ্জে ধলাই ব্রীজের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর ৩টা ৪৫ মিনিট থেকে সকাল ৬টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশ ও বিজিবি একত্রে অভিযান চালান।

অভিযানে ধলাই ব্রীজের নিচে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি বলগেট নৌকা, আটটি লিস্টার নৌকা এবং তিনটি বার্কি নৌকা আটক করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালু উত্তোলনের কারণে ব্রিজের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযান চলমান থাকবে এবং ধলাই নদী ও ব্রিজ রক্ষায় আগামী ২৪ ঘণ্টা বিশেষ নজরদারি অব্যাহত থাকবে।