শিরোনাম
‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ

https://www.emjanews.com/

9448

sylhet

প্রকাশিত

১০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৬

আপডেট

১০ সেপ্টেম্বর ২০২৫ ২২:০২

সিলেট

সুনামগঞ্জে গাজীনগরী হত্যা মামলার প্রধান আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৬

ছবি: সংগৃহীত।

সুনামগঞ্জে আলোচিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী হত্যা মামলার প্রধান আসামি আব্দুল হাফিজের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

দিরাই থানা পুলিশ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। তবে মঙ্গলবার শুনানি শেষে বিচারক এসএম শাফায়াত ছালাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতারকৃত আব্দুল হাফিজ শান্তিগঞ্জ উপজেলার দরগাপুর গ্রামের আলিফ পাঠানের ছেলে। তিনি জমিয়ত নেতা সৈয়দ তালহা আলমের অনুসারী এবং শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর রাতে মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী নিখোঁজ হন। তিন দিন পর ৫ সেপ্টেম্বর দিরাই উপজেলার শরীফপুর গ্রামের মরা সুরমা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী রুবি বেগম ৭ সেপ্টেম্বর দিরাই থানায় আব্দুল হাফিজকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

তদন্তের অংশ হিসেবে সোমবার ভোরে সিলেটের টিলাঘর এলাকা থেকে অভিযান চালিয়ে পুলিশ আব্দুল হাফিজকে গ্রেফতার করে। পরে বিকেল চারটার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হলে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।

গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে আদালত প্রাঙ্গণে জমিয়ত উলামায়ে ইসলামের নেতাকর্মী ও মাদ্রাসার ছাত্ররা জড়ো হয়ে হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন। এসময় আসামিকে আদালতে আনার পথে তাঁকে লক্ষ্য করে ডিম ও বোতল নিক্ষেপ করা হয়। পরে দলের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, মাওলানা মুশতাক আহমদ হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সুনামগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক মো. আকবর হোসেনও একই কথা জানান।