শিরোনাম
‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ

https://www.emjanews.com/

9478

sports

প্রকাশিত

১১ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৫

আপডেট

১১ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৮

খেলাধুলা

আজ এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৫

ছবি: সংগৃহীত

এশিয়া কাপে আজ নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আবুধাবিতে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে খেলা। টানা তিন সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে টাইগাররা। তবে অধিনায়ক লিটন দাস জানালেন, শুধু ছক্কার ঝড় নয়, এশিয়া কাপে বাংলাদেশ খেলতে চায় স্মার্ট ক্রিকেট।

 এশিয়া কাপের লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে বসেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। সংবাদ সম্মেলনে কথা বলেছেন দলের লক্ষ্য, হংকংয়ের বিপক্ষে অতীত স্মৃতি, টপ অর্ডারের ফর্ম থেকে শুরু করে বাংলাদেশের ছক্কা মারার সাম্প্রতিক সাফল্য নিয়েও।

এ বছর এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৪ ম্যাচে ১০৯টি ছক্কা মেরেছে বাংলাদেশ, যা টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে তৃতীয় সর্বোচ্চ। ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন তানজিদ হাসান (২২), তাঁর ঠিক পেছনে পারভেজ হোসেন (২১)। তবে লিটনের মতে, শুধু ছক্কা মারলেই হবে না, বড় মঞ্চে দরকার বুদ্ধিদীপ্ত ক্রিকেট।
তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে ছক্কা অবশ্যই প্লাস পয়েন্ট। তবে প্রতিপক্ষ, মাঠের অবস্থা-সবকিছু মাথায় রেখে স্মার্ট ক্রিকেট খেলতে হবে। প্রতি ম্যাচে শুধু ছক্কা মারলেই জয় আসবে না।’

বাংলাদেশ সাম্প্রতিক সময়ে টানা তিন সিরিজ জিতে এশিয়া কাপে নামছে। টপ অর্ডারের ধারাবাহিকতায় লিটন সন্তুষ্ট। তবে মিডল অর্ডার এখনো তেমন পরীক্ষা দিতে হয়নি।
লিটনের ভাষায়, ‘আমাদের টপ অর্ডার ভালো করছে। মিডল অর্ডারের হাতে যখন দায়িত্ব আসবে, আমি বিশ্বাস করি, তারাও ঘুরে দাঁড়াবে। আগেও তারা করেছে।’