শিরোনাম
সংবিধান সংস্কার নয় সংশোধনের কথা বলেছি: মির্জা ফখরুল সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে ৬০ জন গ্রেফ/তার, ১৩৬টি যানবাহনে ব্যবস্থা সিলেটে রথযাত্রা মহোৎসব শুরু বাংলাদেশ হচ্ছে বিশ্বের সবচেয়ে সম্প্রীতির দেশ: সিলেটে রথযাত্রার উদ্বোধনে মন্ত্রী আরিফ সিলেটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সিলেটে সিএনজি অটোরিকশায় উঠে গণ/ধ/র্ষ/ণের শিকার নারী আর্জেন্টিনা ও ইংল্যান্ড দ্বৈরথ: ৫ ব্যক্তিগত লড়াইয়ের দিকে নজর সিলেটে দুই ভাই গ্রেফ/তার: পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে খু/ন সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে গ্রেফ/তার ১১৬ কুশিয়ারা নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে: সিলেটে বন্যা শঙ্কা কাটেনি

https://www.emjanews.com/

9479

national

প্রকাশিত

১১ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৬

আপডেট

১২ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৯

জাতীয়

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৬

ছবি: সংগৃহীত।

গাজীপুর নগরের দিঘিরপাড় এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিন ইউয়েন গার্মেন্টসের শ্রমিকরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ১৫০ থেকে ২০০ শ্রমিক অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন। এতে ওই রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের অভিযোগ, আগস্ট মাসের বেতন গতকাল বুধবার দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ তা পরিশোধ করেনি। বরং তাঁদের ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। শ্রমিকরা জানান, আজকের মধ্যেই বেতন পরিশোধ করতে হবে, তা না হলে তাঁরা অবরোধ তুলে নেবেন না।

এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান জানান, একটি কারখানার শ্রমিকরা বেতন না পাওয়ায় বিক্ষোভ করছেন। শিল্প পুলিশ ও আমরা শ্রমিকদের শান্ত করতে কাজ করছি।