শিরোনাম
প্রবাসী কার্ড শিগগির চালু হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট বিভাগের ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে নানা অনিয়ম: তদন্তে মন্ত্রণালয় সিসিক মেয়রের দৌড়ে প্রশাসক, বললেন এটা ‘ড্রেস রিহার্সাল’ ওসমানী বিমানবন্দরে একটি ফ্লাইট বাতিল ইরানে শোকের ছায়া: বিদায় নিলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সিসিক নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন প্রশাসক কাইয়ুম চৌধুরী ইমজার নতুন কমিটি: সভাপতি রিপন, সম্পাদক আনিস মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত, জরুরি নির্দেশনা জারি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন: আলোচনায় সিলেটের তিনজন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-কে সংবর্ধনা

https://www.emjanews.com/

14093

national

প্রকাশিত

০১ মার্চ ২০২৬ ১৬:৩৬

জাতীয়

আটকে পড়া বিমানযাত্রীদের ভোগান্তি লাঘবে ব্যবস্থা নেওয়া হয়েছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ ১৬:৩৬

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের ভোগান্তি লাঘবে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজ রোববার দুপুরে বিমানবন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন আরিফুল হক চৌধুরী।

গতকাল শনিবার ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই প্রেক্ষাপটে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট গতকাল শনিবার থেকে আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত বাতিল করা হয়েছে। এ কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে অনিশ্চয়তায় ভুগছেন।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী বলেন, আটকে পড়া যাত্রীদের ২৪ ঘণ্টার সেবা দিতে ‘হটলাইন’ চালু করা হয়েছে। সংবাদমাধ্যমকে সর্বশেষ তথ্য দেওয়া হচ্ছে। যাত্রীদের দুর্ভোগ লাঘবে সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরিফুল হক চৌধুরী বলেন, গতকাল শনিবার আটকে পড়া যাত্রীদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আজও যাঁরা আটকা পড়বেন, তাঁদেরও থাকা–খাওয়ার ব্যবস্থা করা হবে।