শিরোনাম
সংবিধান সংস্কার নয় সংশোধনের কথা বলেছি: মির্জা ফখরুল সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে ৬০ জন গ্রেফ/তার, ১৩৬টি যানবাহনে ব্যবস্থা সিলেটে রথযাত্রা মহোৎসব শুরু বাংলাদেশ হচ্ছে বিশ্বের সবচেয়ে সম্প্রীতির দেশ: সিলেটে রথযাত্রার উদ্বোধনে মন্ত্রী আরিফ সিলেটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সিলেটে সিএনজি অটোরিকশায় উঠে গণ/ধ/র্ষ/ণের শিকার নারী আর্জেন্টিনা ও ইংল্যান্ড দ্বৈরথ: ৫ ব্যক্তিগত লড়াইয়ের দিকে নজর সিলেটে দুই ভাই গ্রেফ/তার: পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে খু/ন সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে গ্রেফ/তার ১১৬ কুশিয়ারা নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে: সিলেটে বন্যা শঙ্কা কাটেনি

https://www.emjanews.com/

9484

national

প্রকাশিত

১১ সেপ্টেম্বর ২০২৫ ১২:১১

আপডেট

১২ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৪

জাতীয়

জুলাই জাতীয় সনদের খসড়া চূড়ান্ত, আজ দলগুলোর সঙ্গে আলোচনা

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১২:১১

ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদের খসড়া চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। খসড়ায় উল্লেখ করা হয়েছে, সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলো এ বিষয়ে কোনো আদালতে প্রশ্ন তুলতে পারবে না। একই সঙ্গে তারা সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করবে। কমিশন জানিয়েছে, এই সনদ সংবিধানে যুক্ত করা হবে।

সনদ বাস্তবায়নে দলগুলো মোট সাতটি বিষয়ে অঙ্গীকার করবে। তবে বাস্তবায়নের সুনির্দিষ্ট পদ্ধতি এখনো নির্ধারণ হয়নি। এ নিয়ে আজ বৃহস্পতিবার ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন।

কমিশনের সূত্র জানায়, সনদ বাস্তবায়নের পদ্ধতি খসড়ার অংশ হবে না। কারণ, এ বিষয়ে বিভিন্ন দলের মধ্যে মতভিন্নতা রয়েছে। আজকের আলোচনায় সেই মতভিন্নতা দূর করে একটি ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা হবে। যদি তা সম্ভব না হয়, তাহলে কমিশন নিজস্বভাবে বাস্তবায়নের উপায় নিয়ে একটি সুপারিশ চূড়ান্ত করবে।