শিরোনাম
সংবিধান সংস্কার নয় সংশোধনের কথা বলেছি: মির্জা ফখরুল সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে ৬০ জন গ্রেফ/তার, ১৩৬টি যানবাহনে ব্যবস্থা সিলেটে রথযাত্রা মহোৎসব শুরু বাংলাদেশ হচ্ছে বিশ্বের সবচেয়ে সম্প্রীতির দেশ: সিলেটে রথযাত্রার উদ্বোধনে মন্ত্রী আরিফ সিলেটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সিলেটে সিএনজি অটোরিকশায় উঠে গণ/ধ/র্ষ/ণের শিকার নারী আর্জেন্টিনা ও ইংল্যান্ড দ্বৈরথ: ৫ ব্যক্তিগত লড়াইয়ের দিকে নজর সিলেটে দুই ভাই গ্রেফ/তার: পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে খু/ন সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে গ্রেফ/তার ১১৬ কুশিয়ারা নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে: সিলেটে বন্যা শঙ্কা কাটেনি

https://www.emjanews.com/

9513

national

প্রকাশিত

১২ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৩

আপডেট

১২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৩

জাতীয়

বাগেরহাটে আসন পুনর্বহালের দাবিতে ফের হরতাল ঘোষণা

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৩

ছবি: সংগৃহীত।

বাগেরহাটের চারটি আসন পুনর্বহালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় চলমান দু’দিনের হরতাল শিথিল করে তারা রোববার থেকে চার দিনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী-

শুক্রবার (১২ সেপ্টেম্বর): জুমার নামাজের পর মসজিদে মসজিদে সচেতনতামূলক আলোচনা।

রোববার (১৪ সেপ্টেম্বর): সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি অফিস ও আদালতের সামনে অবস্থান কর্মসূচি।

সোমবার থেকে বুধবার (১৫, ১৬ ও ১৭ সেপ্টেম্বর): সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত হরতাল শিথিল থাকবে। এ সময় যান চলাচল স্বাভাবিক থাকবে।

কমিটির সদস্য সচিব শেখ মো. ইউনুস বলেন, ‘আমাদের পূর্ব ঘোষিত হরতাল শিথিল করে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনকে অবশ্যই বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে।’