শিরোনাম
‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ

https://www.emjanews.com/

9576

sylhet

প্রকাশিত

১৪ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৬

আপডেট

১৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩:২১

সিলেট

যেভাবে গ্রেফতার করা হলো পাথর লুটপাটের মূলহোতা সাহাব উদ্দিন কে

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৬

ছবি: সংগৃহীত।

সিলেটের বহুল আলোচিত ভোলাগঞ্জ সাদা পাথর লুটপাটের অন্যতম মূলহোতা ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিনকে নাটকীয় অভিযানে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

অভিযান কীভাবে হলো

র‌্যাব-৯ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি সিলেটের একটি বিশেষ আভিযানিক দল শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টা ১৫ মিনিটে সিলেট শহরের কোতোয়ালী থানাধীন কুমারপাড়া এলাকায় অভিযান চালায়। দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাহাব উদ্দিন ওই সময় অবস্থান করছিলেন। র‌্যাব সদস্যরা ঘেরাও করে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

কে এই সাহাব উদ্দিন

গ্রেফতারকৃত সাহাব উদ্দিন (৫৪) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকার মৃত আ. বারীর ছেলে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। তবে ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর বিএনপি গত ১১ আগস্ট তাকে পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও কোতোয়ালী থানায় মোট সাতটি মামলা রয়েছে।

সাদা পাথর লুটের পটভূমি

গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ সাদা পাথর উত্তোলন করা হয়। গণমাধ্যমে খবর প্রকাশিত হলে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তীতে দায়ীদের গ্রেফতারে র‌্যাব-৯ বিশেষ গোয়েন্দা তৎপরতা শুরু করে। ১৫ আগস্ট কোম্পানীগঞ্জ থানায় খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন ১৯৯২ এর ৫ তৎসহ দণ্ডবিধি ৩৭৯/৪৩১ ধারায় মামলা দায়ের করা হয়। ওই মামলারই অন্যতম মূল আসামি সাহাব উদ্দিন।

সংবাদ বিজ্ঞপ্তিতে  জানানো হয় গ্রেফতারকৃত সাহাব উদ্দিনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।