শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

14112

sylhet

প্রকাশিত

০২ মার্চ ২০২৬ ১২:০৬

আপডেট

০২ মার্চ ২০২৬ ১৪:০১

সিলেট

সিলেটে রান্নাঘরে ফে/ন্সি/ডি/ল: সেই মিনারা আ ট ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬ ১২:০৬

সিলেটের মোগলাবাজার থানার গোটাটিকর এলাকায় একটি বাসা থেকে ফেনসিডিল উদ্ধারের ঘটনায় মিনারা বেগম নামে এক নারীকে আটক করেছে র‌্যাব-৯। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, বাসার ভেতরে বিশেষভাবে সংরক্ষণ করে রাখা মাদকদ্রব্য উদ্ধারের পর তাকে হেফাজতে নেওয়া হয়।

র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেট জানায়, সোমবার (২ মার্চ) রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মোগলাবাজার থানার ২৭ নম্বর ওয়ার্ডের গোটাটিকর এলাকার একটি বাসার দ্বিতীয় তলায় মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছে। পরে সেখানে অভিযান চালানো হয়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে এক নারীকে আটক করা হয়। অপর একজন দৌড়ে পালিয়ে যান বলে জানানো হয়েছে। আটক নারীর কাছ থেকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেখানো মতে রান্নাঘরের সিলিংয়ের ওপর রাখা একটি কার্টনের ভেতর থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব দাবি করে।

আটককৃত মিনারা বেগম (৩৫) সিলেট জেলার বিয়ানীবাজার থানার বিলুয়া এলাকার বাসিন্দা কাশিম আহমদ চৌধুরীর স্ত্রী। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এবং পলাতক ব্যক্তি যোগসাজশে ফেনসিডিল সংরক্ষণ করেছিলেন বলে স্বীকার করেছেন।

র‌্যাব-৯ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অধীনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। জব্দকৃত আলামতসহ তাকে সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।