শিরোনাম
সংবিধান সংস্কার নয় সংশোধনের কথা বলেছি: মির্জা ফখরুল সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে ৬০ জন গ্রেফ/তার, ১৩৬টি যানবাহনে ব্যবস্থা সিলেটে রথযাত্রা মহোৎসব শুরু বাংলাদেশ হচ্ছে বিশ্বের সবচেয়ে সম্প্রীতির দেশ: সিলেটে রথযাত্রার উদ্বোধনে মন্ত্রী আরিফ সিলেটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সিলেটে সিএনজি অটোরিকশায় উঠে গণ/ধ/র্ষ/ণের শিকার নারী আর্জেন্টিনা ও ইংল্যান্ড দ্বৈরথ: ৫ ব্যক্তিগত লড়াইয়ের দিকে নজর সিলেটে দুই ভাই গ্রেফ/তার: পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে খু/ন সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে গ্রেফ/তার ১১৬ কুশিয়ারা নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে: সিলেটে বন্যা শঙ্কা কাটেনি

https://www.emjanews.com/

9585

sylhet

প্রকাশিত

১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৫

আপডেট

১৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৩

সিলেট

শ্রীমঙ্গলে প্রেস কাউন্সিলের সেমিনার

অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৫

 শ্রীমঙ্গলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীদের জন্য ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় শ্রীমঙ্গল পৌরসভার হলরুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং প্রেস কাউন্সিলের সুপারিনটেনডেন্ট মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সচিব মোহাম্মদ আব্দুস সবুর ও শ্রীমঙ্গল থানা পুলিশের প্রতিনিধি এসআই নৃপেন।

মুক্ত আলোচনায় অংশ নেন দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা সৈয়দ ছায়েদ আহমেদ, যুগান্তরের প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন এবং দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি মো: এহসানুল হক।

সভায় বক্তারা অপসাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা চর্চার গুরুত্ব তুলে ধরেন। এছাড়া প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪, সাংবাদিক আচরণবিধি ২০০২ (সংশোধিত ২৫ ধারা) এবং সাংবাদিকদের অধিকার সংক্রান্ত প্রেস আপিল বোর্ড বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

শ্রীমঙ্গল প্রেসক্লাবসহ উপজেলার প্রায় অর্ধশতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সভায় অংশগ্রহণ করেন।