শিরোনাম
সংবিধান সংস্কার নয় সংশোধনের কথা বলেছি: মির্জা ফখরুল সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে ৬০ জন গ্রেফ/তার, ১৩৬টি যানবাহনে ব্যবস্থা সিলেটে রথযাত্রা মহোৎসব শুরু বাংলাদেশ হচ্ছে বিশ্বের সবচেয়ে সম্প্রীতির দেশ: সিলেটে রথযাত্রার উদ্বোধনে মন্ত্রী আরিফ সিলেটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সিলেটে সিএনজি অটোরিকশায় উঠে গণ/ধ/র্ষ/ণের শিকার নারী আর্জেন্টিনা ও ইংল্যান্ড দ্বৈরথ: ৫ ব্যক্তিগত লড়াইয়ের দিকে নজর সিলেটে দুই ভাই গ্রেফ/তার: পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে খু/ন সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে গ্রেফ/তার ১১৬ কুশিয়ারা নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে: সিলেটে বন্যা শঙ্কা কাটেনি

https://www.emjanews.com/

9590

sylhet

প্রকাশিত

১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪২

আপডেট

১৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৩

সিলেট

সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪২

ছবি: সংগৃহীত।

সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের দুই কর্মীর মৃত্যুর ঘটনায় দায়ী প্রাইভেটকার চালকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তাঁদের সহকর্মীরা।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মানববন্ধনে নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও দুর্ঘটনাকবলিত গাড়িচালককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চালকের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তাঁরা বলেন, একটি দুর্ঘটনায় দুটি পরিবার নিঃস্ব হয়ে গেছে। সবদর আলীর মা, স্ত্রী ও দুই সন্তান এখন অনিশ্চয়তার মধ্যে আছেন। একই পরিস্থিতি জহিরুল ইসলামের পরিবারেরও। বক্তব্য দিতে গিয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েন।

গত শনিবার সকালে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের জারিকারক জহিরুল ইসলাম (৩৮) ও সবদর আলী (৩৭) নিহত হন। সরকারি কাজে মোটরসাইকেলে করে জগন্নাথপুর যাচ্ছিলেন তাঁরা। সহকর্মীদের অভিযোগ, তাঁদের মোটরসাইকেল সড়কের বাঁ পাশে থাকলেও বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারটি উল্টোদিক দিয়ে গিয়ে ধাক্কা দেয়।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নুরুল আমীন, উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা শহীদুল ইসলামসহ আরও অনেকে।