শিরোনাম
সংবিধান সংস্কার নয় সংশোধনের কথা বলেছি: মির্জা ফখরুল সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে ৬০ জন গ্রেফ/তার, ১৩৬টি যানবাহনে ব্যবস্থা সিলেটে রথযাত্রা মহোৎসব শুরু বাংলাদেশ হচ্ছে বিশ্বের সবচেয়ে সম্প্রীতির দেশ: সিলেটে রথযাত্রার উদ্বোধনে মন্ত্রী আরিফ সিলেটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সিলেটে সিএনজি অটোরিকশায় উঠে গণ/ধ/র্ষ/ণের শিকার নারী আর্জেন্টিনা ও ইংল্যান্ড দ্বৈরথ: ৫ ব্যক্তিগত লড়াইয়ের দিকে নজর সিলেটে দুই ভাই গ্রেফ/তার: পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে খু/ন সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে গ্রেফ/তার ১১৬ কুশিয়ারা নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে: সিলেটে বন্যা শঙ্কা কাটেনি

https://www.emjanews.com/

9630

sylhet

প্রকাশিত

১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৯

আপডেট

১৫ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৩

সিলেট

মৌলভীবাজারে পিবিআই হেফাজতে খুনের মামলার আসামির অস্বাভাবিক মৃত্যু

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৯

ফাইল ছবি

এবার মৌলভীবাজারে পিবিআই এর নিরাপত্তা হেফাজতে খুনের মামলার এক আসামীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।  শহরের টিভি হাসপাতাল সড়কে অবস্থিত পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) কার্যালয়ের হাজতখানায় এ অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। পিবিআই দাবি করেছে নিরাপত্তা হেফাজতে থাকা আসামি আত্মহত্যা করেছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। নিহত আসামির নাম মো. মোকাদ্দুস (৩২)। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। জানা গেছে, তিনি কমলগঞ্জ থানার একটি হত্যা মামলার আসামি ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কমলগঞ্জ থানা থেকে মামলার আসামি মোকাদ্দুসকে এসআই (নিঃ) সাজিদুল ইসলাম জেলা পিবিআই কার্যালয়ে নিয়ে আসেন। রাত কাটানোর জন্য তাকে পিবিআইয়ের হাজতখানায় রাখা হয়। পরদিন সোমবার ভোর সাড়ে ৬টার দিকে ডিউটিরত পুলিশ সদস্যরা তাকে হাজতের ভেতর লুঙ্গি ছিঁড়ে গলায় পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে দ্রুত নামিয়ে আনেন। এরপর তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে মৌলভীবাজার পিবিআই পুলিশ সুপার জাফর হোসেন বলেন, মোকাদ্দুসকে গতকাল কমলগঞ্জ থানা থেকে হত্যা মামলার আসামি হিসেবে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছিল। আজ সকালে হাজতখানার ভেতরে সে লুঙ্গি ছিঁড়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।