শিরোনাম
‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ

https://www.emjanews.com/

9669

surplus

প্রকাশিত

১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৪

আপডেট

১৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:১৫

অন্যান্য

মোহন’স এডুকেশনের উদ্যোগে এসএসসি–২০২৫ উত্তীর্ণদের সংবর্ধনা

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৪

ছবি: সংগৃহীত।

মৌলভীবাজারে মোহন’স এডুকেশনের উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় ২০২৫ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) মৌলভীবাজার পৌর মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

মোহন’স এডুকেশন মৌলভীবাজার শাখার প্রধান জাকারিয়া আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সিইও মিহির কান্তি দাস।

অনুষ্ঠানে অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ, আলী আমজদ গার্লস হাই স্কুলের সিনিয়র শিক্ষক মো. বশির মিয়া এবং মৌলভীবাজার সাংস্কৃতিক সংসদ (মৌসাস)-এর পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান।

বক্তারা বলেন, আমাদের শিক্ষার্থীদের এই সাফল্য কেবল তাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং আগামী দিনের বাংলাদেশ গড়ার শক্ত ভিত্তি। এই আয়োজনের মাধ্যমে আমরা মেধাবী শিক্ষার্থীদের সম্মানীত করতে এবং তাদের স্বপ্ন পূরণের পথে নতুন অনুপ্রেরণা যোগ করতে চেয়েছি। আমরা বিশ্বাস করি, আজকের এই সাফল্যই হবে আগামী দিনের আরও বড় অর্জনের সোপান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলী আমজদ গার্লস হাই স্কুলের শিক্ষার্থী শেখ আনিসা, যিনি সঞ্চালকের দায়িত্ব পালন করেন। এছাড়া মোহন’স এডুকেশনের শিক্ষিকা হুমায়রা মায়া, কান্তা, রেহনুমা, আনসারুল আমিনসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।