শিরোনাম
সংবিধান সংস্কার নয় সংশোধনের কথা বলেছি: মির্জা ফখরুল সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে ৬০ জন গ্রেফ/তার, ১৩৬টি যানবাহনে ব্যবস্থা সিলেটে রথযাত্রা মহোৎসব শুরু বাংলাদেশ হচ্ছে বিশ্বের সবচেয়ে সম্প্রীতির দেশ: সিলেটে রথযাত্রার উদ্বোধনে মন্ত্রী আরিফ সিলেটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সিলেটে সিএনজি অটোরিকশায় উঠে গণ/ধ/র্ষ/ণের শিকার নারী আর্জেন্টিনা ও ইংল্যান্ড দ্বৈরথ: ৫ ব্যক্তিগত লড়াইয়ের দিকে নজর সিলেটে দুই ভাই গ্রেফ/তার: পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে খু/ন সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে গ্রেফ/তার ১১৬ কুশিয়ারা নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে: সিলেটে বন্যা শঙ্কা কাটেনি

https://www.emjanews.com/

9737

sylhet

প্রকাশিত

১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪১

আপডেট

১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৮

সিলেট

অবশেষে কানাইঘাটের যৌন নিপীড়ক শরিফকে আটক করেছে পুলিশ

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪১

ছবি: ইমজা নিউজ

সিলেটের কানাইঘাটে  যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল হতেই পালিয়েছিলেন অভিযুক্ত মৌলভী মো. শরিফ উদ্দিন শরিফ । অবশেষে তাকে আটক করেছে পুলিশ।কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আউয়াল জানিয়েছেন শরিফ উদ্দিন  কে বালাগঞ্জের তাজপুর থেকে আটক করা হয়েছে । তার কাছে থাকা মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মৌলভী মো. শরিফ উদ্দিন শরিফ মোবাইলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করে।  কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল জানান, ভিডিওতে শিশুটিকে যৌন নিপীড়নের দৃশ্য ধরা পড়েছে। তবে ঘটনাস্থল নিশ্চিত হওয়া যায়নি। ভাষা ও উচ্চারণ দেখে স্থানীয়রা ধারণা করছেন, এটি বৃহত্তর জৈন্তাপুর ১৮ পরগনা এলাকায় ঘটতে পারে।

পুলিশ বৃহস্পতিবার রাতে শরিফ উদ্দিনের সিঙ্গারীপাড়ের বাড়িতে অভিযান চালায়। এরপর হরিপুর ও বালাগঞ্জে তার অবস্থান পাওয়া গেলেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অবশেষে  আজ তাকে আটক করেছে পুলিশ।