শিরোনাম
‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ

https://www.emjanews.com/

9769

sylhet

প্রকাশিত

১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৮

আপডেট

১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩২

সিলেট

শিশু নিপীড়ক শরীফ উদ্দিনের বিরুদ্ধে থানায় মামলা, কারাগারে প্রেরণ

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৮

 শিশু নিপিড়ক মৌলভী শরীফ উদ্দিন

 শিশু নিপিড়ক মুয়াজ্জিন মৌলভী শরীফ উদ্দিনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে  শিশুটির বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন। মামলার আগেই  পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর শুক্রবার  আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

২০২২ সালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন কানাইঘাটের সিঙ্গারীপাড় গ্রামের মুহিবুর রহমানের ছেলে শরীফ উদ্দিন।পাশাপাশি মক্তবে শিশুদের পড়াতেন তিনি। ওই সময় ঝাড়ু দেওয়ার কথা বলে মক্তবের এক মেয়েকে রুমে ডেকে নিয়ে যৌন নিপিড়ন করেন ও  এই দৃশ্য তিনি নিজের মোবাইল ফোনেও ধারণ করেন।
 বুধবার রাতে ওই ভিডিও ভাইরাল হলে বৃহস্পতিবার সকালে ওসমানীনগর থানার তাজপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গোয়াইনঘাট থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, শিশুকে যৌন নিপিড়নের ভাইরাল ভিডিও দেখে শরীফ উদ্দীনকে সনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’