শিরোনাম
‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ

https://www.emjanews.com/

9778

sylhet

প্রকাশিত

১৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৭

আপডেট

১৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩২

সিলেট

কোম্পানীগঞ্জে ধলাই নদীতে নৌকা চলাচলের নতুন নির্দেশনা জারি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৭

ছবি: সংগৃহীত।

কোম্পানীগঞ্জে ধলাই নদীতে নৌকা চলাচলের নতুন নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এই নির্দেশনা প্রচার করা হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, ধলাই সেতুর ৫০০ মিটার নিচ থেকে সাদা-পাথর স্পট পর্যন্ত শুধুমাত্র পর্যটকবাহী নৌকা চলাচল করতে পারবে। এই এলাকায় অন্য কোনো নৌকা চলাচল করা সম্পূর্ণ নিষিদ্ধ।

স্থানীয় সূত্রের অভিযোগ অনুযায়ী, বিএনপি ও যুবদলের নেতাদের তত্ত্বাবধানে আওয়ামী লীগ ও বিএনপি মিলে ব্রিজের আশপাশে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বালু লুট চালিয়ে যাচ্ছিল। এ অনিয়ন্ত্রিত বালু লুট রোধ করার লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

আজ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধলাই সেতুর আশপাশ থেকে বালু লুটে জড়িত থাকার অভিযোগে অন্তত ২০টি নৌকা জব্দ করা হয়েছে। পরে উপজেলা প্রশাসন দ্রুত মাইকিং করে নতুন নির্দেশনা প্রচার করেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ তার ফেসবুক পেজে এই নির্দেশনার ভিডিও শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, নির্দেশনা ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে। যারা এই আদেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।