শিরোনাম
‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ

https://www.emjanews.com/

9860

sylhet

প্রকাশিত

২২ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৯

আপডেট

২২ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫০

সিলেট

বিশ্বসেরা গবেষক তালিকায় শাবিপ্রবির ৭ শিক্ষক:যাদের সাফল্যে আমরা গর্বিত

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৯

ছবি: সংগৃহীত।

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় স্থান পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৭ জন শিক্ষক। এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো শাবিপ্রবির জন্য এক অনন্য গৌরবের বিষয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক বিখ্যাত প্রকাশনা সংস্থা এলসেভিয়ার-এর যৌথ জরিপে এ তালিকা প্রকাশিত হয় গত ২০ সেপ্টেম্বর।

তালিকায় স্থান পাওয়া গুণী গবেষকরা হলেন-

ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান

কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম

পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন

রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সুবহান

ফরেস্ট্রি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান

বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. নুরশাদ আলী

একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. অজিত ঘোষ।

এ প্রসঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ড. মোহাম্মদ মস্তাবুর রহমান বলেন  ‘এলসেভিয়ারের এই তালিকা গবেষকদের স্বীকৃতি ও উৎসাহ দিয়ে থাকে। আমাদের বিশ্ববিদ্যালয়ও সেই তালিকায় জায়গা করে নিয়েছে, এটি সত্যিই আনন্দের বিষয়। এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি পুরো শাবিপ্রবির কৃতিত্ব। তরুণ গবেষকদের জন্য এটি হবে অনুপ্রেরণার উৎস।’