শিরোনাম
‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ

https://www.emjanews.com/

9903

sylhet

প্রকাশিত

২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২২

আপডেট

২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৪

সিলেট

সিলেটে গত ২৪ ঘণ্টায় ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২২

ছবি: সংগৃহীত।

 সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে বিভাগীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন ১৫ জন রোগী।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৬৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে জেলাভিত্তিক হিসাবে- সিলেট জেলায় ৩০ জন, মৌলভীবাজার জেলায় ২০ জন, হবিগঞ্জ জেলায় সবচেয়ে বেশি ৯২ জন এবং সুনামগঞ্জ জেলায় ২৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

এ বছরের সেপ্টেম্বর মাসেই এখন পর্যন্ত বিভাগে মোট ৫৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তবে আশার বিষয় হলো, চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সিলেট অঞ্চলে ডেঙ্গু সংক্রমণের হার তুলনামূলকভাবে অন্যান্য অঞ্চলের চেয়ে কম হলেও সতর্ক না হলে পরিস্থিতি দ্রুত অবনতি হতে পারে। বিশেষ করে নগর এলাকায় আবর্জনা ও স্থির পানিতে মশার প্রজনন নিয়ন্ত্রণে নিয়মিত উদ্যোগ নেওয়া জরুরি।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনকে মশক নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে আহ্বান জানিয়েছেন।