শিরোনাম
‘অতি উৎপাদন’ ও ‘জোরপূর্বক শ্রম’ ইস্যুতে যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম সিলেটে বাণিজ্যমন্ত্রীর হস্তক্ষেপে জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় বেশির কারখানা শ্রমিকরা বেতন ভাতা পেয়েছেন: আরিফুল হক চৌধুরী যুদ্ধ দীর্ঘমেয়াদী না হলে আপাতত জ্বালানী নিয়ে শঙ্কা নেই: খন্দকার মুক্তাদির সিলেট সীমান্ত দিয়ে ৪ নারীকে কেন নিয়ে গেল ভারতে সিলেটে চলছে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় আ ট ক ৫৯ ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটসহ সারাদেশে কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা

https://www.emjanews.com/

9946

surplus

প্রকাশিত

২৪ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৯

অন্যান্য

চাঁদে মনুষ্যবাহী অভিযান পাঠাচ্ছে নাসা

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৯

ছবি: সংগৃহীত।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের আর্টেমিস ২ অভিযানের সম্ভাব্য সময় ঘোষণা করেছে।

সংস্থার পরিকল্পনা অনুযায়ী, চাঁদে মনুষ্যবাহী নভোযান পাঠানো এই অভিযান ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে।

নাসার কার্যনির্বাহী উপসহকারী প্রশাসক লেকিশা হকিন্স জানান, ‘উৎক্ষেপণের সময়সীমা আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে। তবে নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

আর্টেমিস উৎক্ষেপণ-সংক্রান্ত পরিচালক চার্লি ব্ল্যাকওয়েল-টমসন বলেন, ‘প্রধান উৎক্ষেপণ যান স্পেস লঞ্চ সিস্টেম (SLS) প্রায় সম্পূর্ণ প্রস্তুত। শুধু নভোচারীদের বহনের জন্য নির্মিত মহাকাশ যান ওরিয়নকে সংযুক্ত করে কার্যক্ষমতা পরীক্ষা বাকি আছে।’

আর্টেমিস ২ অভিযানে নাসার চারজন নভোচারী অংশ নেবেন-রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং কানাডীয় মহাকাশ সংস্থার জেরেমি হ্যানসেন।

তারা চাঁদে অবতরণ করবেন না, তবে পৃথিবীর নিকটবর্তী কক্ষপথে প্রদক্ষিণ করবেন। অভিযানটির মেয়াদ হবে ১০ দিন।

নাসা জানিয়েছে, কোনো দেশই গত ৫০ বছর ধরে চাঁদে মনুষ্যবাহী নভোযান পাঠায়নি। ২০২২ সালের নভেম্বরে আর্টেমিস ১-এর প্রথম অভিযান সফলভাবে সম্পন্ন হয়। সেই অভিযানে মহাকাশযান চাঁদের চারপাশ প্রদক্ষিণ করার পর পৃথিবীতে ফিরে আসে। তবে তখন হিটশিল্ডে কিছু সমস্যা দেখা দেয়, যা পরে সমাধান করা হয়েছে।

নাসা মনে করছে, আর্টেমিস ২ হবে মানুষের মহাকাশ অনুসন্ধানে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

১৯৭২ সালের পর এটি চাঁদ সংক্রান্ত প্রথম মানব অভিযান হিসেবে মহাকাশ ইতিহাসে বিশেষ স্থান করবে।