শিরোনাম
সব ধর্মের মানুষের সম্প্রীতি সুদৃঢ় করতে হবে: আরিফুল হক চৌধুরী রাজশাহীতে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, মদ-ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৮৪ ইউপি নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তির নির্দেশ সিলেটে এক সিএনজি চালকের ছু/রিকাঘা/তে আরেক চালক খু/ন সিলেটে স্কুল ছাত্রীর মায়ের মাম/লায় গ্রে/প্তার ‘প্রেমিক’ সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ৩০ জন পুতিন-ট্রাম্প-শি’র ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা বাংলাদেশিদের অবৈধ পথে ইউরোপযাত্রা ঠেকাতে ঢাকার সহযোগিতা চায় গ্রিস সৌদি আরবে ১০ মাসে ১৮৮ মৃত্যুদণ্ড কার্যকর, সবচেয়ে বেশি মাদক মামলায়

https://www.emjanews.com/

10040

national

প্রকাশিত

২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫০

আপডেট

২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৬

জাতীয়

৫ আগস্টের পর বিএনপি ও জামায়াত ভাগাভাগি করে প্রশাসন দখল করেছে

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫০

ছবি: সংগৃহীত।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াত ভাগাভাগি করে প্রশাসন দখল করেছে। তিনি আরও উল্লেখ করেছেন, বর্তমান সময়ে গণমাধ্যমও অনেকাংশে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মাহফুজ আলম বলেন, গণমাধ্যমকে সব রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। তবে এ বিষয়টি রাজনৈতিক দলগুলোর স্বদিচ্ছা ও ঐকমত্যের ওপর নির্ভর করছে।

তিনি আরও বলেন, সিভিল ও মিলিটারি আমলাতন্ত্রকে ফ্যাসিস্টমুক্ত না করে মিডিয়াকে ফ্যাসিস্টমুক্ত করা সম্ভব নয়। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মতপ্রকাশের স্বাধীনতায় কোনো বাধা না দেওয়ারও আহ্বান জানান।

বৈঠকে অন্যান্য বক্তারা বলেন, বিগত সরকারের সময়ে গণমাধ্যমে যে অনিয়ম ছিল, তা থেকে মুক্ত করার সুযোগ থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার তা কার্যকর করতে পারেনি। কিছু গণমাধ্যমের চরিত্র সরকার বদলালে বদলে যায়-এ মন্তব্যও তারা করেন। এছাড়া সংবাদ প্রকাশে এজেন্সিগুলোর নিয়ন্ত্রণের অভিযোগও তুলেন বক্তারা। তারা মনে করেন, আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলে হলুদ সাংবাদিকতা কমে আসবে।