শ্রীমঙ্গলে পূজামণ্ডপে মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল ৩ টায় তিনি শহরের শাপলাবাগ এলাকার স্বরলিপি সংঘের পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ ছাড়া শহরের শ্রীশ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ি ও রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো.জিয়াউর রহমান ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।
পূজামণ্ডপ পরিদর্শনকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান- আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশি হিসেবে আমাদের যে সম্প্রীতি, তা যেন আরও অটুট থাকে। সিলেট বিভাগের ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে। হানাহানি, হিংসা-বিদ্বেষ পরিহার করে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির প্রেরণা জোগাতে হবে। সবার আগে বাংলাদেশ ‘