শিরোনাম
শুক্রবার থেকে চালু হচ্ছে দুবাই ও আবুধাবি রুটে বিমানের ফ্লাইট ১৪ মার্চ সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে হারানো ফোন ফিরে পেলেন ৭০ জন সিলেটে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃ*ত্যু: চালক গ্রে ফ তা র সিলেটে চলছে ব্যাপক অভিযান: ২৪ ঘণ্টায় ছি/ন/তা/ই/কা/রীসহ ধরা ৬৬ জন মন্ত্রী-এমপিদের সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের দেশের ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা সিলেটে অ'বৈধ ডিজেল মজুদের বিরুদ্ধে অভি'যান, ১২০০ লিটার জব্দ সিলেটে প্রাইভেট কারে তুলে নারীকে অ/প/হ/র/ণ চেষ্টার দায়ে গ্রে ফ তা র ৩ সিলেটে অ/প/হ/র/ণ/কান্ডে ছেলে গ্রে/ফ/তা/র: বিএনপি থেকে বাবার পদত্যাগ

https://www.emjanews.com/

10120

surplus

প্রকাশিত

৩০ সেপ্টেম্বর ২০২৫ ২২:১২

অন্যান্য

শ্রী শচী অঙ্গন ধামে মহাষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২২:১২

ছবি: সংগৃহীত।

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার জয়পুরে শ্রী শ্রী শচী অঙ্গন ধামে মহাষ্টমী তিথিতে ঐতিহ্যবাহী কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে শুদ্ধ মন্ত্রোচ্চারণের মাধ্যমে শুরু হয়ে দুপুর ১২টা ৫০ মিনিটে এই পূজা সম্পন্ন হয়।

এবারের কুমারী ছিলেন অতুলা চক্রবর্তী (শাস্ত্রীয় নাম কুব্জিকা)। তার পিতা অলক চক্রবর্তী, উপ-পরিচালক বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চল এবং মাতা মেজর অলকা ভট্টাচার্য পিএসসি ময়মনসিংহ সেনানিবাসে কর্মরত। মাত্র ৮ বছর বয়সেই তিনি কুমারী রূপে পূজিত হলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শচী অঙ্গন পরিচালনা পরিষদের সভাপতি ডা. সত্যকাম চক্রবর্তী।

উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ ফিরোজ মিয়া, রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ ওয়াহিদ মিয়া, ফারুক মিয়াসহ সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী পরিতোষ বনিক কুমারী পূজার সংকল্প করেন এবং সার্বিক সহযোগিতা করেন।

পূজার পাশাপাশি বস্ত্র বিতরণ করা হয়। ভক্তরা সকলে শারদীয় শুভেচ্ছা জানান।

কুমারী পূজাকে কেন্দ্র করে সনাতনী সম্প্রদায়ের হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে শ্রী শ্রী শচী অঙ্গন ধামে।