https://www.emjanews.com/

14342

sylhet

প্রকাশিত

১২ মার্চ ২০২৬ ১৫:৩৯

সিলেট

সিলেটে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃ*ত্যু: চালক গ্রে ফ তা র

প্রকাশ: ১২ মার্চ ২০২৬ ১৫:৩৯

সিলেট নগরীর গোয়াইনঘাটে এক মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে জসিম উদ্দিন (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে গত ২৩ ফেব্রুয়ারি রাত প্রায় ৯টার দিকে হাকুর বাজার থেকে গোয়াইনঘাট বাজারের পথে পুকাশ এলাকার গোয়াইনঘাট-সারীঘাট পাকা সড়কে।

পুলিশ ও র‌্যাব জানায়, ভিকটিম জসিম উদ্দিন তার সঙ্গী গিয়াস উদ্দিন প্রকাশ ইয়ামুন মিয়াকে নিয়ে মোটরসাইকেলে যাত্রা করছিলেন। সেই সময় মুজিবুর রহমান (৩০), পিতা ইসলাম উদ্দিন, সাং-উপর সাতাইন, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট, চালিত পিকআপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে ভিকটিমের মোটরসাইকেলের সম্মুখে ধাক্কা দেয়। এতে ভিকটিম ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ভিকটিমের ভাই বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন। র‌্যাব-৯ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ মার্চ) রাতে আলীরগাঁও ইউনিয়নের কোওর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মুজিবুর রহমানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে সিলেটের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।