ছবি: খন্দকার আব্দুল মুক্তাদির
আগামী ১৪ মার্চ সিলেট সফরে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। সফরকালে তিনি বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেবেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে জানানো হয়, ওইদিন সকাল ১০টা ২০ মিনিটে ঢাকার বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন মন্ত্রী। সকাল ১০টা ৫০ মিনিটে বিমানযোগে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে সকাল ১১টা ৪০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
সিলেট পৌঁছে দুপুর ২টায় শ্রমজীবী পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।
বিকাল ৪টায় জিন্দাবাজারের পুরান লেইনে অবস্থিত সিলেট ডায়াবেটিস হাসপাতালে পরিদর্শন করবেন এবং সিলেট ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় করবেন।
পরে বিকাল ৫টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের উদ্যোগে মির্জাজাঙ্গালে অবস্থিত হোটেল নির্ভানা ইন-এ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলেও যোগ দেওয়ার কথা রয়েছে।
সন্ধ্যায় সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির উদ্যোগে ধোপাদিঘীর পাড়ের ইউনাইটেড কমিউনিটি সেন্টারে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলেও প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন মন্ত্রী।
সফর শেষে রাত ৮টা ২০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ৯টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তিনি।
তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে, এটি মন্ত্রীর সরকারি সফর।
