https://www.emjanews.com/

14355

sylhet

প্রকাশিত

১২ মার্চ ২০২৬ ২১:৫২

সিলেট

নবীগঞ্জ

আউশকান্দি বাজারে কথা কাটাকাটি নিয়ে সংঘ’র্ষ

প্রকাশ: ১২ মার্চ ২০২৬ ২১:৫২

ছবি: সংগৃহীত

 নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারে টমটম চালক ও এক পথচারীর মধ্যে কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউপি সদস্য সেজলু মেম্বারসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

বুধবার (১১ মার্চ) বিকেলে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দাউদপুর গ্রামের লিটন নামে এক পথচারীর সঙ্গে মিনাজপুর গ্রামের এক টমটম চালকের কথা কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে উভয় পক্ষের লোকজন জড়ো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিকেলের দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে আউশকান্দি এলাকার ইউপি সদস্য সেজলু মেম্বারসহ অন্তত ৫ জন আহত হন বলে জানা গেছে।

ঘটনার পর সন্ধ্যার দিকে এলাকায়  উত্তেজনা বিরাজ করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা হস্তক্ষেপ করে বিষয়টি মীমাংসা করে দেন।

এ ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।