শিরোনাম
সিলেটে সাতসকালে দুর্ঘটনা: প্রাণ গেল যুবকের কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩

https://www.emjanews.com/

10604

surplus

প্রকাশিত

১৭ অক্টোবর ২০২৫ ১৫:৪৪

আপডেট

১৮ অক্টোবর ২০২৫ ০০:৩১

অন্যান্য

মুখের কথায় কম্পিউটার ও ল্যাপটপ পরিচালনার সুবিধা আনছে মাইক্রোসফট

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫ ১৫:৪৪

ছবি: সংগৃহীত।

মাইক্রোসফট উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার ও ল্যাপটপকে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) করার পরিকল্পনা ঘোষণা করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা মুখের কথায় বিভিন্ন কাজ করার নির্দেশ দিতে পারবেন।নতুন সুবিধার কার্যকারিতা বাস্তবায়নের জন্য মাইক্রোসফট ‘কোপাইলট’ চ্যাটবট ব্যবহার করবে। প্রতিষ্ঠানটির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও ভোক্তা বিপণন বিভাগের প্রধান ইউসুফ মেহদি বলেন, ‘আমরা এমন এক পরিবর্তনের দ্বারপ্রান্তে আছি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু চ্যাটবট নয়, মানুষের দৈনন্দিন ব্যবহারের অংশ হয়ে উঠবে। আমাদের লক্ষ্য পুরো অপারেটিং সিস্টেমকে নতুনভাবে গড়ে তোলা, যাতে কম্পিউটার ও ল্যাপটপ সত্যিকারের এআই পিসিতে পরিণত হয়।’

মাইক্রোসফট ইতিমধ্যেই উইন্ডোজ ১১-এ একাধিক নতুন সুবিধা যোগ করেছে। এগুলো ব্যবহার করে সাধারণ কম্পিউটার ও ল্যাপটপেও কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা নেওয়া সম্ভব হবে। ফলে আলাদা করে ‘কোপাইলট প্লাস পিসি’ কেনার প্রয়োজন হবে না। তবে মুখের কথায় বিভিন্ন কাজ করার সুবিধা আসতে এখনও কিছুটা সময় লাগবে।

ইউসুফ মেহদি আরও বলেন, ‘আমরা চাই ব্যবহারকারীরা কম্পিউটার ও ল্যাপটপের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারেন। এই উদ্দেশ্যে কোপাইলটের ভয়েস ও ভিশন সুবিধার ওপর আমরা নির্ভর করছি। ভয়েস হবে কিবোর্ড ও মাউসের বিকল্প নয়, বরং সম্পূরক। এটি ব্যবহারকারীর অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।’