শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, জেনে নিন নিয়ম ও খরচ সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

https://www.emjanews.com/

19699

sylhet

প্রকাশিত

১৭ অক্টোবর ২০২৬ ১৬:০৮

সিলেট

সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ ১৬:০৮

সিলেটের কানাইঘাট সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে গুলিতে খালেদ আহমদ নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভারতের আকুয়া সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শুক্রবার তাঁর মরদেহ বাংলাদেশে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।

নিহত খালেদ আহমদ কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের এরালীগুল গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ১০ জনের একটি দলের সঙ্গে দনা সীমান্তের ১৩৩৩ নম্বর প্রধান সীমান্ত পিলারসংলগ্ন মিকিরপাড়া এলাকা দিয়ে ভারতের আকুয়া এলাকায় যান খালেদ। সেখানে তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় দলের অন্য সদস্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন। তাঁদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

আহত ব্যক্তিদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন জানান, ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে খালেদের মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় বাসিন্দারা ভারতীয়দের সহায়তায় তাঁর মরদেহ দেশে নিয়ে আসেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম শনিবার বলেন, নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে এ ঘটনায় এখেনো কোন মামলা হয়নি। 

তিনি বলেন, নিহত ব্যক্তি মাঝেমধ্যে ভারতে যেতেন বলে শুনেছি। তবে কে বা কারা তাকে গুলি করেছে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিজিবিও কিছু জানায়নি। তবে স্বজনেরা জানিয়েছেন, ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

এর আগে, গত ১০ অক্টোবর কানাইঘাট উপজেলার সোনারখেওড় সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে শাহিন আহমদ নামে আরেক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এক সপ্তাহের ব্যবধানে সীমান্তে দ্বিতীয় যুবকের গুলিতে মৃত্যুর ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে।