শিরোনাম
শুক্রবার থেকে চালু হচ্ছে দুবাই ও আবুধাবি রুটে বিমানের ফ্লাইট ১৪ মার্চ সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে হারানো ফোন ফিরে পেলেন ৭০ জন সিলেটে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃ*ত্যু: চালক গ্রে ফ তা র সিলেটে চলছে ব্যাপক অভিযান: ২৪ ঘণ্টায় ছি/ন/তা/ই/কা/রীসহ ধরা ৬৬ জন মন্ত্রী-এমপিদের সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের দেশের ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা সিলেটে অ'বৈধ ডিজেল মজুদের বিরুদ্ধে অভি'যান, ১২০০ লিটার জব্দ সিলেটে প্রাইভেট কারে তুলে নারীকে অ/প/হ/র/ণ চেষ্টার দায়ে গ্রে ফ তা র ৩ সিলেটে অ/প/হ/র/ণ/কান্ডে ছেলে গ্রে/ফ/তা/র: বিএনপি থেকে বাবার পদত্যাগ

https://www.emjanews.com/

10690

surplus

প্রকাশিত

২০ অক্টোবর ২০২৫ ১৮:৩৬

অন্যান্য

শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ ১৮:৩৬

ছবি: সংগৃহীত।

সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি উৎসব আজ সোমবার (২০ অক্টোবর) সারাদেশে উদযাপিত হচ্ছে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতিবছরের মতো এবারও শক্তি ও শান্তির প্রতীক দেবী শ্যামা মায়ের আরাধনায় ঘরে ঘরে পূজার আয়োজন চলছে। পূজামণ্ডপ ও বাড়িঘরে সাজসজ্জায় ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ।

মূলত দীপাবলি ‘আলোর উৎসব’ হিসেবে পরিচিত। অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয় ও অন্ধকার দূর করে আলোর পথ প্রতিষ্ঠার প্রতীক এই উৎসবটি সনাতন ধর্মাবলম্বীদের মাঝে গভীর আনন্দ ও ধর্মীয় অনুভূতি জাগায়।

দুর্গা ও কালীপূজার মধ্যে পার্থক্যও স্পষ্ট। শাস্ত্র অনুযায়ী, দুর্গা দেবী অন্নদাত্রী ও উর্বরা শক্তির প্রতীক, আর কালী দেবী ঘূর্ণি প্রলয়ের প্রতীক। কালী দেবী দুর্গার ললাট থেকে ক্রোধরূপে উৎপন্না, অর্থাৎ তিনি দুর্গারই এক রূপান্তর। দেবী কালীর ১১টি রূপের প্রতিটির রয়েছে ভিন্ন ভিন্ন মাহাত্ম্য। তাই কালীপূজাকে ‘শ্যামাপূজো’ বা ‘মহানিশি পূজা’ নামেও ডাকা হয়।

এই পূজায় গৃহে বা মণ্ডপে মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয়। লোকবিশ্বাস অনুযায়ী কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী, তাই অনেক স্থানে শ্মশানকালী পূজাও মহাধুমধামসহ অনুষ্ঠিত হয়।

আলোর উৎসব দীপাবলিকে ঘিরে রাজধানীসহ সারাদেশের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বিরাজ করছে আনন্দ, প্রার্থনা ও শুভ শক্তির জয়গান।