শিরোনাম
ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা খুঁটি কম, বিল বেশি: সিলেটের বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ মহানগর পুলিশের সঙ্গে খন্দকার মুক্তাদিরের মতবিনিময় সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটেও বাংলাদেশি জাহাজে বাধা দেবে না ইরান সিলেটে র‌্যাবের চিরুনি অভিযানে ‍এক রাতে ধরা ১৬ ছি/ন/তা/ই/কারী সিলেটের একজনসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি সিলেটে প্রায় ৭শ নারীর হাতে ফ্যামিলি কার্ড: দ্রব্যমূল্য নিয়ে স্বস্তির বার্তা বাণিজ্যমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন: সিলেটে পাচ্ছেন ৬৯৭ জন সিলেটে পেট্রোল পাম্পে হা’মলার প্রতি’বাদে অর্ধদিবস ধর্ম’ঘট

https://www.emjanews.com/

10922

surplus

প্রকাশিত

২৮ অক্টোবর ২০২৫ ১৯:৫৩

অন্যান্য

চলতি মাসে সিলেটে ১১৩ জনসহ দেশে ডেঙ্গু আক্রান্ত ২০ হাজার ছাড়িয়েছে, এক দিনে মৃ’ত্যু ৪

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫ ১৯:৫৩

ছবি: সংগৃহীত।

চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে চলতি অক্টোবর মাসে সিলেট বিভাগে মোট ডেঙ্গু সনাক্ত হয়েছে ১১৩ জনের।

মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ১ হাজার ৪১ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছেন ৩৭০ জন, ঢাকার বাইরে ঢাকা বিভাগে ২০৬ জন এবং বরিশাল বিভাগে ১৭৪ জন।

একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২৭৩ জনের। এর মধ্যে চলতি মাসেই মারা গেছেন ৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত সারাদেশে ৬৭ হাজার ৪৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি মাসেই ভর্তি হয়েছেন ২০ হাজার ১২২ জন। এ বছরের মধ্যে সেপ্টেম্বর মাসে ডেঙ্গু সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ছিল সর্বোচ্চ- সে মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৫ হাজার ৮৬৬ জন এবং মারা যান ৭৬ জন।

ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১৩৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্যমতে, দেশের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলাতেই এ বছর ডেঙ্গু শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে প্রথম বড় আকারে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয় ২০০০ সালে। ওই বছর ৫ হাজার ৫৫১ জন আক্রান্ত ও ৯৩ জন মারা যান। এরপর ২০২৩ সালে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখের বেশি মানুষ আক্রান্ত ও ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়- যা এখন পর্যন্ত রেকর্ডসংখ্যক।